২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শিশু সাংবাদিকদের ৩ দিনের কর্মশালা শুরু

ষষ্ঠ থেকে ১০ শ্রেণির ২০ শিক্ষার্থী এতে অংশ নেয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 02:11 AM

Updated : 31 Mar 2024, 07:07 PM

হবিগঞ্জে ইউনিসেফের সহযোগিতায় ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর আয়োজনে তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী।

৭১ টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকারিয়া, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।

কর্মশালা পরিচালনা করেন ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর সহকারী সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।

হবিগঞ্জ জেলার ষষ্ঠ থেকে ১০ শ্রেণির ২০ শিক্ষার্থী এতে অংশ নেয়। শনিবার কর্মশালা শেষ হবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা। এই পেশার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়। শিশুদের অধিকার আদায় নিশ্চিতকরণে কাজ করছে ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’। এতে শিশুরা সাংবাদিকতার সুযোগ পাচ্ছে।”

কুসংস্কার রোধ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে শিশুদের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় এগিয়ে আসা উচিত বলে মনে করেন পুলিশ সুপার মুরাদ আলী ।

[প্রতিবেদনটিপ্রথমপ্রকাশিতহয়েছিল২৮সেপ্টেম্বর২০২৩তারিখে: ফেইসবুকলিংক]