পাবনা বিশ্ববিদ্যালয়ে ‘হলের সিট দখল নিয়ে’ ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক ‘হলের সিট দখলকে’ কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “হলে ছাত্রদের দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তেমন কিছুই না, ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও তেমন গুরুতর না।”
বিস্তারিত আসছে…
