খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা
কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৭ বছর বয়সী ১০ জন শিশু অংশ নেয়।
খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলোআপ কর্মশালা করেছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শনিবার সকালে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া।
প্রশিক্ষণ পরিচালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর সাদিক ইভান।
শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছর থেকে ১৮ বছর বয়সী ১০ জন শিশু অংশ নেয়।
দিনব্যাপী প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন প্রস্তুত বিষয়ক মাঠ পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়।
