২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

সন্ধ্যায় রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে মজমপুর গেট থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিলেন আব্দুর রশীদ; এসময় পেছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসে।

ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আব্দুর রশীদ

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 12:40 AM

Updated : 18 Aug 2023, 12:40 AM

কুষ্টিয়ায় মোবাইল টেলিফোনে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পোড়াদহ রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া।

নিহত ব্যক্তির নাম আব্দুর রশীদ (৩৭)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের বাসিন্দা। সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের এক ফল ব্যবসায়ী বলেন, “সন্ধ্যায় রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে মজমপুর গেট থেকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিলেন আব্দুর রশীদ। এসময় পেছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এলে কাটা পড়েন তিনি। বেখেয়ালে চলার কারণে চোখের পলকেই যেন দুর্ঘটনা ঘটে গেল।”

পোড়াদহ রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।