২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় চাচার মৃত্যু, ভাতিজা হাসপাতালে

ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, দূর থেকে ট্রেনটির চালক হুইসেল বাজালেও গা করেননি দুজনের কেউই।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 10:24 PM

Updated : 29 Oct 2023, 10:24 PM

কিশোরগঞ্জে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন নিহতের ভাতিজা।

ঘটনাটি ঘটে রোববার বেলা ৩টার দিকে জেলার সরারচর রেলস্টেশন সংলগ্ন।

নিহত ফেকু রাজভর (৭৫) ওই স্টেশন সংলগ্ন হরিজন পল্লীর বাসিন্দা ছিলেন। আহত ভাতিজা একই পল্লীর গেন্দু রাজভর (৫৫)। 

পুরো ঘটনার চিত্র জনৈক ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। 

ভিডিওতে শোনা যায়, ট্রেনটির চালক দূরে থেকে হুইসেল বাজালেও গা করেননি দুজনের কেউই। হুইসেল অগ্রাহ্য করে দুজনেই লাইন ঘেঁষে হাঁটতে থাকেন।

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্ধুর ট্রেনটি সরারচর স্টেশন পার হওয়ার সময় পেছন থেকে ফেকু ও গেন্দু রাজভরকে ধাক্কা দেয়। এতে চাচা ফেকু ঘটনাস্থলেই মারা যান।

বাজিতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত গেন্দু রাজভরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল ১৭ প্রাণ