কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাস-মাইক্রোবাসহ সব যাত্রীবাহী পরিবহন বন্ধ
কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মাইক্রোবাসসহ অন্য সব বাহনেও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাস-মাইক্রোবাসসহ সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
স্থানে স্থানে পুলিশের তল্লাশি ও মহাসমাবেশ নিয়ে আতংকের কারণে শুক্রবার থেকেই যাত্রী উপস্থিতি ও বাস চলাচল কম ছিল।
এর মধ্যে শনিবার সকাল থেকে জেলা শহরের গাইটাল আন্তঃজেলা টার্মিনাল থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
জরুরি প্রয়োজেন ঢাকাগামী যাত্রীরা সকালে টার্মিনালে পৌঁছে বাস চলাচল বন্ধ পেয়ে পড়েন ভোগান্তিতে।
এদিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মাইক্রোবাসসহ সব ধরনের বাহনেও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য বাস মালিক হাবিবুর রহমান ও আব্দুস সামাদ সবুজ জানান, সমিতির নিজস্ব কোনো সিদ্ধান্তের কারণে বাস বন্ধ রাখা হয়নি। ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে মালিকরা নিজে থেকেই বাস চলাচল বন্ধ রেখেছেন।
