২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি

কমিটির সদস্যরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় একটি ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি। ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2023, 07:18 PM

Updated : 20 May 2023, 07:18 PM

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা তদন্তে কমিটি করেছে রেলওয়ে বিভাগ।

শনিবার ভোরে দুর্ঘটনার পর দুপুরে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় বলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী।

কমিটির সদস্যরা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুরানো খবর:

লাউয়াছড়ায় ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটির ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের পরিচালক ওমর ফারুক জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে লাউয়াছড়া পাহাড়ী এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পড়ে। এ সময় ঝড়ে একটি বিশাল আকৃতির গাছ লাইনের উপরে চলন্ত ইঞ্জিনের সামনে পড়ে। তখন ইঞ্জিনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

ইঞ্জিন ও বগি উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে রাখা হয়েছে। বিকাল সাড়ে ৫টায় রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে।

এখনও বন্ধ রয়েছে রেল যোগাযোগা।