২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে স্বেচ্ছাসেবক দলের সভায় হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

হামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে দশজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচরে স্বেচ্ছাসেবক দলের সভায় হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

আহত মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। 

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 01:53 PM

Updated : 07 Nov 2022, 02:00 PM

মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাচ্চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, “আমরা ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের নেতা-কর্মীদের সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করি। সেখানে মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলুর রহমান মুন্সির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা চালায় এবং সভা পণ্ড করে দেয়। এতে আমিসহ দশ নেতা-কর্মী আহত হয়েছে।”

ফজলুর রহমান মুন্সি শিবচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, হামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে দশজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিবচরের খান ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাসুদ পারভেজ ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার ইরাদ মুন্সি আহত হয়েছেন। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযোগ অস্বীকার করে মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান মুন্সী অভিযোগ অস্বীকার বলেন, “এমন কোনো ঘটনা ঘটে নাই।”

শিবচর উপজেলার যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা বলেন, “বিএনপির কোনো সভা হয়েছে তাই তো জানি না। আর আমাদের নেতা-কর্মী সেখানে হামলা করেছে-এসব তথ্য সত্য নয়। এ ধরনের কিছু হলে আমি জানতাম।“

হামলার ঘটনার বিষয় জানতে চাইলে শিবচর থানা শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।