১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে দুই ছেলের ঝগড়া থামাতে প্রাণ গেল মায়ের

পুলিশ জানায়, ঝগড়া থামাতে গিয়ে বড় ছেলে রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন রাবিয়া।

হবিগঞ্জে দুই ছেলের ঝগড়া থামাতে প্রাণ গেল মায়ের

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 06:37 PM

Updated : 26 Jun 2023, 06:37 PM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের মা।

সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান।

মৃত রাবিয়া বেগম (৪৫) ওই উপজেলার চানপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি অজয় চন্দ্র দেব বলেন, “রোববার সকালে পারিবারিক বিরোধের জেরে রাবিয়ার বড় ছেলে রিপন মিয়া (২৫) ও ছোট ছেলে শিপন মিয়ার (২৩) মধ্যে ঝগড়া হয়। এ সময় রাবিয়া এগিয়ে যান তাদের ঝগড়া থামাতে। এক পর্যায়ে রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন রাবিয়া বেগম।

পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাবিয়া বেগমের দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

তাদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।