২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাইসাইকেলে বাড়ি ফেরার পথে বাস চাপায় কৃষক নিহত

সকালে ঝিনাইদহের শৈলকুপার ভাটই হাটে বাজার করতে গিয়েছিলেন তিনি।

বাইসাইকেলে বাড়ি ফেরার পথে বাস চাপায় কৃষক নিহত

দুর্ঘটনায় নিহত কৃষকের স্বজনদের আহাজারি

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 05:16 PM

Updated : 14 Aug 2022, 05:17 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাস চাপায় বাইসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটার কথা জানান আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।

নিহত আইয়ুব শেখ (৫০) একই উপজেলার দুধসর গ্রামের তবারক শেখের ছেলে।

নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার সকালে ভাটই হাটে বাজার করতে যান তার বাবা। বাজার শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আসাননগর পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আরা বলেন, আইয়ুব শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে আসার এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। সেটি চিহ্নিত করার চেষ্টা চলছে।