২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

সাঁতার না জানায় তিনজন পানিতে তলিয়ে যায়।

শরীয়তপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া থানা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 07:37 PM

Updated : 26 Apr 2023, 07:37 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।   

বুধবার দুপুরের দিকে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামের কীর্তিনাশা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে  নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান।

নিহতরা হলো- উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের কামরুজ্জামান কাজীর মেয়ে আফরিন আক্তার মৌ (১৪) এবং নয়ন মাদবর কান্দী গ্রামের শওকত খানের মেয়ে সুচনা আক্তার (১৩)।  

মৌ গাজীপুরের বোর্ড বাজারের গোল্ডেন উইস স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। সুচনা গাজীপুরের গাজিপুরা ২৭ নম্বর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা খালা-ভাগ্নি। তারা পরিবারের সাথে গাজীপুরে থাকতেন এবং সেখানেই পড়াশোনা করতেন।  

পুলিশ জানায়, ঈদে ছুটিতে সুচনা তার বাবা-মায়ের সঙ্গে গাজীপুর থেকে নানা নূর মোহাম্মদ দেওয়ানের বাড়ি শাওড়া গ্রামে বেড়াতে আসে। আর মৌ তার তার ফুফার বাড়ি আসে। 

দুপুর ১২টায় ছয়জন মিলে কীর্তিনাশা নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় তিনজন পানিতে তলিয়ে যায়। স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌ ও সুচনাকে মৃত ঘোষণা করেন।  

নূর মোহাম্মদ দেওয়ানের ছেলে আলামিন দেওয়ান বলেন, “তারা আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। কীর্তিনাশা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”