২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গেল যুবকের প্রাণ

মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন রাসেল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2024, 11:12 PM

Updated : 16 Feb 2024, 11:12 PM

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান।

নিহত মো. রাসেল (৩২) কুমিল্লা জেলার দেবিদ্বারের মুজিবুর রহমান সরকারের ছেলে।

পরিদর্শক কামাল বলেন, মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন রাসেল। রামপুর রাস্তার মাথায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পরে।

স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক কামাল বলেন, রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]