রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ১৫
হামলায় রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসুসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ঘিরে রাজবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ বিএনপির ১৫ নেতাকর্মী।
পুলিশের অভিযোগ, শনিবার দুপুর ১২টার দিকে বিএনপির শোভাযাত্রা থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়া হলে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছোড়ে।
এদিকে দুপুর ১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায় বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান।
সেই হামলায় রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসুসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দাবি শোভাযাত্রা নিয়ে শহরের পান্না চত্বর থেকে ফেরার পথে কোর্ট চত্বরে পুলিশ কোনো কারণ ছাড়াই নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid034k83Zpp81pXWXJ8KJbL6EFPTbT1HXtkVF6BEsuFMKmPd6jHc8p5YYeNMnLuMRqy5l]
