২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

এ সময় বন্যহাতির মুখে পড়ে যান শরিফুল।

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 11:26 PM

Updated : 06 Jan 2023, 11:26 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা উপজেলার নয়াবিল ইউনিয়নের কাঁটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান। 

নিহত শরিফুল ইসলাম (২৫) উপজেলার দাওধারা-কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা এবং নয়াবিল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে বন্যহাতির দল সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী পাহাড়ে অবস্থান নিয়ে ফসলি জমি ও লোকালয়ে তাণ্ডব চালিয়ে আসছে। বিকালে স্থানীয় উৎসুক কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ের গহীনে যান শরিফুল। এ সময় অসাবধানতাবশত বন্যহাতির মুখে পড়ে যান তিনি। 

বন্যহাতি তাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সঙ্গে লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

বন বিভাগের নালিতাবাড়ী মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।