২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম পাহাড় থেকে ২০০ ফুট খাদে গাড়ি, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার পরিবার

গাড়িটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা ছিলেন।

ডিম পাহাড় থেকে ২০০ ফুট খাদে গাড়ি, হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তার পরিবার

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের গভীর খাদে গাড়ি।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 05:40 PM

Updated : 08 Jan 2023, 06:18 PM

বান্দরবানের আলীকদম উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নীচের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

রোববার সকালে কুয়াশার মধ্যে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আলিকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার জানান।

তিনি জানান, গাড়িটি পাহাড় থেকে প্রায় ২০০ ফুট গভীরে খাদে পড়ে যায়। গাড়িটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা ছিলেন।

তারা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ পরিচালক মো. নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও চালক নূর নবী (৪২)।

ওসি বলেন, তারা থানচি থেকে আলীকদম যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।