২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, কনস্টেবলের মৃত্যু

পুলিশের গাড়িতে বাস ধাক্কা দিলে ছিটকে পড়েন মনির।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 04:39 PM

Updated : 07 Aug 2022, 04:39 PM

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।

উপজেলার সূত্রাপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মোল্লা টুটুল হোসেন জানান।

মৃত মনির হোসেন (২৫) ধামরাই থানার কান্দাপাড়া এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

ওসি বলেন, পুলিশের একটি সুত্রাপুর এলাকায় গাড়ি টহল দিচ্ছিলো। এ সময় মনির গাড়ির পেছনের সিটে বসে ছিলেন। পথে পেছন থেকে একটি বাস পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

“মনির এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।