১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলায় অভিনয়ের সময় ১৭ জন ক্ষুদে শিল্পী অসুস্থ

ওই শিল্পীদের হাসপাতালে নিলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলায় অভিনয়ের সময় ১৭ জন ক্ষুদে শিল্পী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিল্পকলা একাডেমি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 01:25 AM

Updated : 27 Jun 2023, 09:36 AM

চাঁপাইনবাবগঞ্জের শিল্পকলা একাডেমির হলরুমে মঞ্চ নাটকে অভিনয় করার সময় অসুস্থ হয়ে পড়লেন ১৭ জন ক্ষুদে শিল্পী।

সোমবার রাত ৮টার দিকে তারা একে একে অসুস্থ হয়ে পড়লে সবাইকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

তবে প্রাথমিক চিকিৎসা দিয়েই তাদের ছেড়ে দেওয়া হয় বলে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

‘ফলাফল নিম্নচাপ' নাটকটি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মঞ্চায়নের আয়োজন করা হয়েছিল।

ওসি সাজ্জাদ বলেন, নাটকটি অভিনয়ের জন্য শিল্পকলা একাডেমি থেকে বিশেষ পোশাক পরান হয় ওই সব শিল্পীদের।

“অভিনয় করার সময় শরীরে চুলকানি শুরু হয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। তাদেরকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৭ জনকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।”

কী কারণে শিশু শিল্পীরা অসুস্থ হয়ে পড়লেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। শিল্পকলা একাডেমির ভাষ্যও জানা যায়নি।