শিল্পকলা একাডেমির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
পুলিশ বলছে, গ্রেপ্তার আবুল হায়াত দিপু গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামি।
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী সোমবার এক বার্তায় এ তথ্য জানান।
পুলিশ বলছে, গ্রেপ্তার আবুল হায়াত দিপু গত ২০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামি।
তিনি একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ সদস্য বলে পুলিশের ভাষ্য। তবে সেই সংগঠনের নাম বলতে চাননি উপকমিশনার মেহেদী।
