২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন খাগড়াছড়ির সড়কে ঝরল ৩ প্রাণ

সকালে গুইমারা উপজেলায় দুজন এবং সন্ধ্যায় সদরে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

ঈদের দিন খাগড়াছড়ির সড়কে ঝরল ৩ প্রাণ

খাগড়াছড়ির গুইমারা থানা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 11:52 PM

Updated : 11 Apr 2024, 11:52 PM

ঈদের দিন খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলায় দুজন এবং সন্ধ্যায় সদরে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। 

গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন বলেন, সকালে উপজেলার বটতলী এলাকায় শান্তি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলী হোসেন গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

এ ছাড়া উপজেলার বড়পিলাক এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে পায়েল নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

পায়ের বড়পিলা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। 

ওসি আরিফুল আমিন বলেন, দু্টি ঘটনাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান জানান, খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের ঠাকুরছড়া ইউনিয়নের মহালছড়া এলাকায় সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দিগন্ত চাকমা নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। 

দিগন্ত চাকমা মহালছড়ি উপজেলার মোবাছড়ি ব্রিজছড়া গ্রামের ক্ষীরত জ্যোতি চাকমার ছেলে।  

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি তানভীর।