২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে প্রবাসীদের বৈশাখী উৎসব

উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 01:46 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

বাংলা নববর্ষ ১৪৩১-কে বরণ করে নিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বৈশাখী উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় শনিবার সকালে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

উৎসব উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অংশ নেওয়া স্টলগুলোতে হস্তশিল্প, পোশাকপণ্য ও পিঠাপুলিসহ দেশীয় খাবার প্রদর্শন ও বিক্রি করা হয়। এতে সেরা স্টল নির্বাচিত হয় বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবির স্টল ‘বৈশালী’ এবং বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্টল ‘ইষ্টিকুটুম’।

এছাড়া ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, র‍্যাফেল ড্র, শিশুদের জন্য খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও রেমিট্যান্স সংক্রান্ত বহুমুখী সেবার আয়োজন।

আলোচনা সভায় অংশ নেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর রাষ্ট্রদূত স্ত্রী সালমা জাফর, জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার, বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু।