চৌকিদারের পা কাটায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার
এ ছাড়া বিলকু তিনটি ডাকাতি, একটি অস্ত্র আইনসহ ছয় মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে আসামিকে রাজাপুর থানায় আনা হয়। এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে প্রেপ্তার করা হয় বলে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান।
গ্রেপ্তার বিলকু হাওলাদার (৪০) ওই উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।
ওসি পুলক চন্দ্র জানান, ২০১১ সালে রাজাপুর উপজেলার মনতোষ নামের এক চৌকিদারের পা কেটে ফেলার ঘটনা ঘটে।ওই মামলায় ডাকাত বিলকুর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর থেকেই বিলকু পালিয়ে ছিলেন।
“পা কাটা মামলা ছাড়াও তিনটি ডাকাতি, একটি অস্ত্র আইনসহ ছয় মামলার পরোয়ানাভুক্ত আসামি বিলকু।”
