২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যালয়ের শৌচাগারের ছাদ থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

মেয়েটি কুড়িগ্রামে কর্মরত এক ওসির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল বলে পুলিশ জানায়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 05:58 PM

Updated : 13 Feb 2023, 05:58 PM

রংপুর নগরীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের ছাদ থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান।

তিনি জানান, মেয়েটি কুড়িগ্রামে কর্মরত পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের রংপুরের বাসায় আট মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল।

“সকালে তাকে মইনুলের বাসার পাশেই ওই বিদ্যালয়ের শৌচাগারের ছাদে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান উপ কমিশনার আবু মারুফ।