২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের মেঘনায় নৌযানে অভিযানে ৮ সুকানিসহ গ্রেপ্তার ১০

জব্দ করা বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

চাঁদপুরের মেঘনায় নৌযানে অভিযানে ৮ সুকানিসহ গ্রেপ্তার ১০
চাঁদপুরের মেঘনা নদীতে চালানো অভিযানে গ্রেপ্তার সুকানি ও শ্রমিকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 02:08 AM

Updated : 26 Aug 2026, 09:38 AM

চাঁদপুরের মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে আট সুকানিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌযানের কাগজপত্র যাচাই করে বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকিরণ এবং সুকানি যোগ্যতা না থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

বৃহস্পতিবার রাতে তিনি জানান, সকাল ৬টা ৪০মিনিট থেকে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার পৌর এলাকা ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯টি নৌযান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুকানি ও শ্রমিকরা হলেন- সুকানি মো. ফোরকান (৪৩), বোরহান উদ্দিন (২৫), মো. বোরহান মিয়া (৩৭), মো ইয়াম উদ্দিন আহমেদ (২২), মো. মাসুদ (৪৭), মো. ফারুক হোসেন (৫২), মো. শাহাদাত হোসেন (৩৬), ওয়াকিবুর রহমান (৩২) এবং শ্রমিক মো. বাচ্চু শেখ (৩০) ও মো. মিলন খান (২৫)।

গ্রেপ্তারকৃতদের বাড়ি কিশোরগঞ্জ, নড়াইল, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালি ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, থানার এসআই মো. ময়নাল হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আট জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দ করা বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

বাকী দুইজনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় মামলা করা হয় বলে জানান ওসি।