২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলা: বরগুনায় ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ২

বিএনপির অভিযোগ- ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে মিথ্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতার মামলা: বরগুনায় ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ২

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 01:36 PM

Updated : 06 Dec 2022, 01:36 PM

পুলিশের করা একটি নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, সোমবার রাতে বরগুনা শহরে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “তারা চলতি বছর পুলিশের করা একটি নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামি।”

Image

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রিন্স

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে জানান ওসি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা বলেন, “ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করছে পুলিশ। ”