২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের হাওরে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বুধবার ভোরে লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে শ্রমিকদের বহনকারী একটি নৌকা ডুবে যায়।

সিলেটের হাওরে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের একদিনের বেশি সময় পর জেলেদের জালে উঠে এসেছে নিখোঁজ শ্রমিক ফরিদ মিয়ার লাশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 07:30 PM

Updated : 13 Jul 2023, 07:30 PM

সিলেটের কোম্পানীগঞ্জের হাওরে নৌকাডুবিতে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার লম্বাকান্দির পশ্চিম হাওরে স্থানীয় জেলেদের জালে লাশটি উঠে আসে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।

নিহত শ্রমিকের নাম ফরিদ মিয়া (৪৩)। তিনি কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এখন আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বুধবার ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথর উত্তোলনের কাজের উদ্দেশে ৪০ জন শ্রমিক নৌকা নিয়ে বের হন। লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতরে উঠলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যায়নি। দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা খুঁজলেও মেলেনি ফরিদ মিয়ার সন্ধান।