সিলেটে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে লাখ টাকা জরিমানা
বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডের পাঠানপাড়া পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এইডিস মশার লার্ভা পাওয়ায় সিলেট নগরীর চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে নগরীর দক্ষিণ সুরমা এলাকার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডের পাঠানপাড়া পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজে এবং একটি নির্মাণাধীন বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়।
“এই চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়। এছাড়াও এসব লার্ভা ধ্বংসও করা হয়।”
ডেঙ্গু প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
