২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস ও ভটভটির সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

এ সময় একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করা হয়।

সিরাজগঞ্জে বাস ও ভটভটির সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 06:45 PM

Updated : 06 Nov 2022, 06:45 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও শ্যালোচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার বিকাল ৫টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কে উপজেলার দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান।  

নিহতরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের সেরু খানের ছেলে ঠান্ডু খান (৪৫) এবং একই এলাকার আতাহার প্রামাণিকের ছেলে আব্দুস সামাদ (৪৫)।

ওসি বদরুল জানান, উল্লাপাড়ার বোয়ালিয়া হাট থেকে ছয়টি গরু কিনে ১২ জন বেপারি একটি ভটভটিতে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। দবিরগঞ্জে রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এ সময় একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করা হয়। বাস ও ভটভটি জব্দ করা হয়েছে।