ময়মনসিংহে দোকানে মিলল অবৈধ মজুদ ৩২৭ বস্তা চিনি
জব্দ করা ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে মজুদ করা ৩২৭ বস্তা চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের মরিচ মহলে অভিযান পরিচালনা করেন ফুলবাড়িয়ার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম।
ইউএনও নাহিদুল করিম বলেন, চিনি মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছিলেন দোকানি নুরে আলম সিদ্দিক। জব্দকৃত অবৈধ ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
এ সময় ওই দোকানি নুরে আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও তিনি জানান।
