২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে গহীন পাহাড়ে অভিযান: অপহৃত ৩ বনপ্রহরী তিন দিন পর উদ্ধার

তাদের জিম্মি রেখে ফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত পরিচয়ের কিছু লোক।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 11:58 AM

Updated : 15 Oct 2023, 11:58 AM

কক্সবাজারের টেকনাফে তিন দিন আগে অপহরণের শিকার তিন বনপ্রহরীকে গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করে বলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান।

তিনি জানিয়েছেন, অপহৃতদের উদ্ধার করে পাহাড় থেকে (দুপুর আড়াই টা) বের হচ্ছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

উদ্ধার তিন প্রহরী হলেন: হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, তিন বনপ্রহরীকে কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে গত শুক্রবার নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছিল। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনদিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। সোমবার দুপুরে উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পুলিশ পাহাড়ে অভিযানে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই তিন জন পার্কে পাহারা দেওয়ার সময় নিখোঁজ হন।

তারা জিম্মি রেখে শনিবার সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত পরিচয়ের কিছু লোক।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02D1zjzgmuG4cWKhTr2ukx7BbKpKnXXmdtVrWngaFrL5GZ2cvHier9CDBKWHfizsNnl]