২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে খালে নেমে নিখোঁজের ২৯ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গত শনিবার বিকালে বন্ধুদের সঙ্গে ওই খালের ফেরিঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় সে।

গোপালগঞ্জে খালে নেমে নিখোঁজের ২৯ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

শফিকুল ইসলাম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 12:31 PM

Updated : 28 Aug 2023, 01:36 PM

গোপালগঞ্জের মুকসুদপুরে খালে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, রোববার রাত ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নলডাঙ্গা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে একই এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

গত শনিবার বিকালে ওই খালের ফেরিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় সে। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি দল তাকে খোঁজাখুঁজি করেও পায়নি।

রোববার রাত ৯টার দিকে স্থানীয়রা খালটিতে শফিকুলের লাশ ভেসে উঠতে দেখে। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।