১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যা: শাবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষার নতুন সময়সূচি

২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে জানান উপ উপাচার্য।

বন্যা: শাবিতে ক্লাস অনলাইনে, পরীক্ষার নতুন সময়সূচি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 02:44 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অনলাইনে ও পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন। 

তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন বিভাগে অনুষ্ঠাতব্য পরীক্ষা বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নতুন রুটিন প্রদান করে বন্যা পরবর্তী সময়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া আগামী ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়টি উপ উপাচার্য।