২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিআরটিসির বাস ডিপোর পেছনে পুকুরে মিলল নারীর লাশ

পুলিশ জানায়, নিহত পঞ্চাশোর্ধ ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

বরিশাল নগরীতে বিআরটিসির বাস ডিপোর পেছনে পুকুর থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় লাশটি পাওয়া যায় বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন। 

নিহত পঞ্চাশোর্ধ ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

ওসি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিআরটিসির বাস ডিপোর পিছনের পুকুরে নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। খবর পেয়ে তারা গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

ওসি লোকমান বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ৫-৬ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ে মেক্সি পরিহিত ওই নারীর বয়স পঞ্চাশের বেশি। মৃত্যুর কারণ নির্ধারণে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে 

ওই নারীর পরিচয় শনাক্তে ডিএনএ স্যাম্পল রাখা হবে বলে জানান ওসি।