১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

বুধবার দুপুরে উপজেলা মিনি স্টেডিয়ামে ১৪৪ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 12:22 PM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা মিনি স্টেডিয়ামে ১৪৪ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সাহা, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক  শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা, কুচকাওয়াজ, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে।