চট্টগ্রামে স্লোগানে স্লোগানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ বিদায়
চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ বিদায় জানালেন তার সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি, ছিলেন মন্ত্রী। চব্বিশের জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর ওই বছরের ২৭শে অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০২৫ সালের ১৪ই অগাস্ট জামিনে মুক্তি পান তিনি।