২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস সেখানে রাখা বইয়ে স্বাক্ষর করেন।

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শনের সময় দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সরকারপ্রধান শুক্রবার এ পরিদর্শনে যান বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

তিনি বাসসকে বলেছেন, পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেছেন।

আর্থনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। চার দিনের সফর শেষে শুক্রবার ইতালির রোমের পৌঁছান সরকারপ্রধান। সেখানে শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার যোগদানের কথা রয়েছে।