০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাইরে পড়ে থাকা ‘মুড়ির প্যাকেট’ ঘরে আনতেই বিস্ফোরণ, দগ্ধ জামায়াত নেতা

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 03:52 PM

Updated : 03 Nov 2026, 03:52 PM

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘরের বাইরে পড়ে থাকা একটি ‘মুড়ির প্যাকেট’ কুড়িয়ে ঘরে আনার পর বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা মারাত্মক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার ভোরে সেনহাটী ইউনিয়নের কলেরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী জানান।

দগ্ধ মনিরুল ইসলাম (৬৩) সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি।

বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত আসছে …