২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরে দুই ভাই ডোবায় খেলতে গিয়ে নিখোঁজ হয়।

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 07:49 PM

Updated : 23 Aug 2023, 07:49 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবকোল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান।

নিহতরা হলো- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আব্দুল করিমের ছেলে শিহাব (৯) এবং একই গ্রামের মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)। এরা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

পরিবারের বরাত দিয়ে ওসি এনামুল জানান, দুপুরে বাড়ির পাশে ডোবার পানিতে শিহাব ও অনিক খেলা করছিল। একপর্যায়ে দুইজন নিখোঁজ যায়। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহায়তার স্বজনরা ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।