৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’, যুবককে পিটুনি

গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে কাশবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’, যুবককে পিটুনি
সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক যুবককে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 04:21 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার সকালে উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বেলকুচি থানার এসআই আব্দুস সালাম।

আটক মো. আজমির (২৯) উপজেলা চালা সাতরাস্তা এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

এসআই আব্দুস সালাম বলেন, “সকালে ওই শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। পথে আজমির গাছ থেকে আম পেড়ে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান। 

“পাশের কাশবনে নিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন আজমিরকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।” 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই আব্দুস সালাম।