১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'ইকো সলভে’ বিজয়ীদের সম্মাননা দিল আইএফআইসি

তিন হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জনের লেখা চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আয়োজিত 'ইকো সলভ' প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিয়েছে আইএফআইসি ব্যাংক।

‘পরিবেশ আপনার, দায়িত্ব আপনার’ শিরোনামে তিনটি ক্যাটাগরিতে হয় এ প্রবন্ধ প্রতিযোগিতা। 

শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তাদের পারিপার্শ্বিক পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যা ও এর টেকসই গ্রহণযোগ্য সমাধান প্রদানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ৩ হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জনের লেখা চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

অনুষ্ঠানের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, "এ প্রতিযোগিতা ব্যাংকের একটি ক্ষুদ্র প্রয়াস হলেও এর প্রভাব সুদূরপ্রসারী।"

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে অভিহিত করেন।

একই সঙ্গে পরিবেশ রক্ষা ব্যক্তিগত পর্যায়ে সবার সামাজিক দায়িত্ব বলেও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিয়া হায়দার।

অনুষ্ঠানে পরিচালকদের মধ্যে কাজী মো. মাহবুব কাশেম ও মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। 

বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটার এইডের আঞ্চলিক প্রধান খাইরুল ইসলাম,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক সৈয়দ মাহবুবুর রহমান ও নটর ডেম কলেজের সহকারী অধ্যাপক বিপ্লবকুমার দেব।