০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এপেক্স ফুটওয়্যারয়ের চেয়ারম্যান হলেন গোলাম মইন উদ্দীন

২৮২তম বোর্ড মিটিংয়ে একক সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 11:45 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাবেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর গোলাম মইন উদ্দীন কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। 

সম্প্রতি কোম্পানির ২৮২তম বোর্ড মিটিংয়ে একক সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, “তার মূল্যবান পরামর্শ এবং নীতিগত পদক্ষেপ এপেক্স ফুটওয়্যার লিমিটেড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চেয়ারম্যান হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সামনের দিনে কোম্পানিটির একটি নতুন যুগের সূচনা হচ্ছে।” 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা থেকেই গোলাম মইন উদ্দীন ব্যাপক প্রশংসিত। এছাড়াও বেশ কিছু সুপ্রতিষ্ঠিত সংস্থার নেতৃত্ব প্রদানকারী পদে তিনি দায়িত্ব পালন করছেন। 

“তার বহু বছরের অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান এপেক্সের নতুন চেয়ারম্যান হিসেবে কোম্পানিটি পরিচালনায় মূল্যবান অবদান রাখবে।”