২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস থেকে সোয়া ৮ হাজার ইয়াবা উদ্ধার

বিজিবির উপস্থিতি টের ব্যাগটি বাসে রেখে কৌশলে পালিয়ে যায় মাদক বহনকারি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2023, 04:04 PM

Updated : 10 Mar 2023, 04:32 PM

যশোরের শার্শা উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে আট হাজার ৩৪০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে নাভারণ-সাতক্ষীরা মোড়ে যশোরগামী একটি বাস থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল।

Image

বাস তল্লাশি করে আট হাজার ৩৪০টি ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তিনি বলেন, গোপন সংবাদে বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের একটি টহল দল নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরমুখি তামিম পরিবহনের একটি বাস তল্লাশি করে আট হাজার ৩৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।

তবে মাদক বহনকারি কৌশলে পালিয়ে যায় বলে জানিয়ে তিনি বলেন, “উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই ব্যাগটি রেখে লোকটি নেমে যায়।"

উদ্ধার ইয়াবা ধ্বংস করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।