২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে আগুনে পুড়েছে ৭ দোকান

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 11:21 AM

Updated : 30 Oct 2022, 11:21 AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট বাজারে শনিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্য গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে আগুনে মোট সাতটি দোকান মালামালসহ পুড়ে যায়। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আগুনে সাতটি দোকানের ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক জানিয়েছেন।

কুটিরহাট বাজারের মুদি দোকানি জব্বার বলেন, “আগুনে আমার দোকানের ফ্রিজসহ দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।”