২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

একটি সরকারি উডলট বাগানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

গাজীপুরে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর থানা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 05:02 PM

Updated : 17 Jul 2023, 05:02 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন। 

নিহত ৫০ বছর বয়সী ওমর আলী ঢাকা জেলার ধামরাই থানার মোরারচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

সহকারী পুলিশ সুপার আজমীর জানান, হাবিবপুর এলাকার একটি সরকারি উডলট বাগানে সোমবার সকালে এলাকাবাসী এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যার পর লাশটি ফেলে রেখে পালিয়ে গেছে। নিহতের স্বজনরা থানায় এসে লাশটি শনাক্ত করেছেন। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজমীর।