২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

গোলাম নবী সভাপতি ও রিসাত রেজুয়ান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী
জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে গোলাম নবী (বাঁ দিক থেকে) ও সাধারণ সম্পাদক পদে রিসাত রেজুয়ান বাবু জয় পেয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 09:56 AM

Updated : 26 Aug 2026, 11:54 AM

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

বুধবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১টা ৩ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল বারী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী সভাপতি ও রিসাত রেজুয়ান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে সফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মহন জয় পেয়েছেন।

সদস্য পদে জয়ী হয়েছেন- শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন।

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।