১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ‘মাদক ব্যবসায় বাধা’, যুবককে কুপিয়ে জখম

আহত রাজু বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরে ‘মাদক ব্যবসায় বাধা’, যুবককে কুপিয়ে জখম
আহত রাজু শেখ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ফরিদপুরে ‘মাদক ব্যবসায় বাধা’ দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান। 

আহত রাজু শেখ (৩০) ভাজন ডাঙ্গার বাহাদুর শেখের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত রাজু বলেন, “শহরতলীর ভাজন ডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকায় রাসেল, মুরাদ ও শাকিলসহ বেশ কয়েকজন দীর্ঘদিন যাবত ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 

“বিভিন্ন সময় এলাকার মুরব্বিরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। গত রোববার গাজাসহ রাসেলকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় রাসেল ক্ষুব্ধ হয় আমার উপর।” 

তিনি বলেন, “এই কারণেই সকালে কয়েকজন এলাকাবাসী নিয়ে আমি থানায় অভিযোগ করতে যাই, যাওয়ার পথে রাসেল তার লোকজন এনে আমার উপর হামলা চালায় কুপিয়ে মারাত্মক আহত করেন।” 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, “বিষয়টি আমাদের নজর এসেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।”