একটি শিশির বিন্দু
‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু’- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তিগুলোর মাঝে ফুটে উঠে কুয়াশায় ঢাকা প্রকৃতি। ফসলের ক্ষেতসহ ঘাসে শিশির বিন্দু এঁকে দিচ্ছে শীতের চিহ্ন। প্রকৃতি শান্ত-নীরব। ধানের শীষে ওপর বিন্দু বিন্দু শিশিরকণা বলছে শীতের আগমনী বারতা।
