১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

বিজিবির ধাওয়া খেয়ে ‘চোরাকারবারীরা’ বস্তা ফেলে পাশের গ্রামে এবং নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।

টেকনাফে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার

টেকনাফে সাড়ে ২২ হাজার বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিজিবি।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 10:04 PM

Updated : 04 Apr 2023, 10:03 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাড়ে ২২ হাজার প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখাল এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

তিনি জানান, সোমবার রাতে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ মালামালের একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে আসার গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল কাটাখাল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

“এক পর্যায়ে সীমান্তের শূন্য রেখা থেকে ৭০ থেকে ৮০ জন চোরাকারবারীকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে।

“তখন চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে পাশের গ্রাম এবং নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।”

মহিউদ্দীন আরও জানান, পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ২২ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৭ লাখ ৫০ হাজার টাকা; জব্দ করা এসব সিগারেট টেকনাফ শুঙ্ক স্টেশন কার্যালয়ে জমা করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।