২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মামলায় বলা হয়, শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান যুবক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 12:36 AM

Updated : 31 Oct 2022, 12:36 AM

গাজীপুরের টঙ্গীতে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার স্থানীয় মাছিমপুর বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান।

গ্রেপ্তার জয়নাল আবেদীন জনি (২২) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিদ্যাগঞ্জ এলাকার বাসিন্দা।

মামলার নথির বরাতে ওসি আশরাফুল জানান, শিশুটির মা-বাবা ওই এলাকার নজরুলের বস্তিতে এবং আসামি জয়নাল আবেদীন জনি পাশের মিজানের কলোনিতে ভাড়া থাকেন।

“গত শনিবার বিকালে জনি চার বছর বয়সী ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার মা বিষয়টি টের পান।”

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।