২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মা ও মেয়ে নিহত

পুলিশ বলছে, ট্রাকটি জব্দ করা গেছে, তবে চালক পালিয়ে গেছে।

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মা ও মেয়ে নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 07:54 PM

Updated : 05 Jan 2023, 07:54 PM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর-গোবিন্দাসি সড়কে উপজেলার বাগবাড়ি ব্রিজের উপর এই ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান।

নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী পারুল বেগম (৩৫) এবং তার মেয়ে ছোঁয়া মনি (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারুল তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ট্রাকটি জব্দ করা গেছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি ফরিদুল।