২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগের আরিফ বিজয়ী

নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরল হক সরকার পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:04 PM

Updated : 17 Jul 2023, 10:04 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরিফ উল্লাহ সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার দিনভর ইভিএমে ভোট শেষে সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পরিষদে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আরিফ ১২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরল হক সরকার পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট।

সকাল থেকে ১৬টি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের ছিল আধিক্য।

সকালে ১ নম্বর ছেংগারচর উচ্চ মাঠে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন বলে নির্বাচন কার্যালয় জানায়।